২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর
www.sadarpurcollege.edu.bd
তারিখ: ০৩/০৮/২০১৯খ্রি.
বিজ্ঞপ্তি
সদরপুর সরকারি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমের অংশ হিসাবে রেজিস্ট্রেশনের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি রোল, বিভাগ, বিষয় কোড, ৪র্থ বিষয়, এস.এস.সি/সমমান রোল, রেজি: নম্বর, পাসের সন, বোর্ডের নাম, ছবি ইত্যাদি যাচাইয়ের কার্যক্রম আগামী ০৪/০৮/২০১৯ ও ০৫/০৮/২০১৯ তারিখ সম্পন্ন হবে। উক্ত তারিখের মধ্যে উপস্থিত হয়ে যাচাই কার্যক্রম সম্পন্ন না করলে রেজিষ্ট্রেশন কার্ডে কোন ভুল থাকলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।
