একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্যদের জন্য বিজ্ঞপ্তি

Home / HSC / একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্যদের জন্য বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্যদের জন্য বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর
www.sadarpurcollege.edu.bd

তারিখ: ০৩/০৮/২০১৯খ্রি.

বিজ্ঞপ্তি

সদরপুর সরকারি কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা- (নিয়মিত ও বিশেষ) ২০১৯-এ অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেনি বা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আর্থিক অসচ্ছলতার দরুণ দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছে না; তাদেরকে নিজ নিজ অভিভাবকসহ আগামী ০৫/০৮/২০১৯ তারিখ সোমবার সকাল ১১টায় অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হলো।

অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।