২০১১-২০১২, ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খোলার বিজ্ঞপ্তি

Home / Notice / ২০১১-২০১২, ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খোলার বিজ্ঞপ্তি

২০১১-২০১২, ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খোলার বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর

বিজ্ঞপ্তি

সদরপুর সরকারি কলেজের ২০১১-২০১২, ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪  শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শ্রেণির উপবৃত্তির জন্য তালিকাভুক্ত সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের ডাচ-বাংলা ব্যাংকের একাউন্ট আগামী ০৮/০২/২০১৬ তারিখ সকাল ১০:০০টায় ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে খোলা হবে। অতএব, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিম্নের কাগজপত্রাদিসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। অন্যথায় তালিকা থেকে তার নাম বাতিল হয়ে যাবে।

বিষয়টি অতীব জরুরী।

একাউন্ট খোলার জন্য যা সাথে আনতে হবে:

১। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি।
২। অভিভাবকের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০১ কপি।
৩। শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র/কলেজের পরিচয়পত্রের ফটোকপি ০১টি।
৪। শিক্ষার্থীর রেজিঃ কার্ডের ফটোকপি ০১ টি।
৫। অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১টি।
৬। চালু সিমসহ নিজ/অভিভাবকের মোবাইল সেট।
(এই নম্বরটিতে উপবৃত্তির টাকা প্রদান করা হবে।)

অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।