২০১৬ সালের দাখিল পরীক্ষা এবং ২০১৬ সালের এসএসি ভোকেশনাল পরীক্ষার জন্য শ্রেণিপাঠ বন্ধের বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর
বিজ্ঞপ্তি
সদরপুর সরকারি কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, সদরপুর সরকারি কলেজ ২০১৬ সালের দাখিল পরীক্ষা এবং ২০১৬ সালের এসএসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বিধায় আগামী ০১/০২/২০১৬ তারিখ থেকে ১০/০৩/২০১৬ তারিখ পর্যন্ত কলেজের শ্রেণিপাঠ বন্ধ থাকবে। আগামী ১২/০৩/২০১৬ তারিখ থেকে যথারীতি ক্লাস চলবে।
বিশেষভাবে উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রী (পাস) শ্রেণির ক্লাসসমূহ ০১/০২/২০১৬ তারিখে শুরুর কথা থাকলেও উপরোল্লিখিত কারণে তাদের ক্লাসসমূহ আগামী ১২/০৩/২০১৬ তারিখ থেকে শুরু হবে। সরকারি ছুটির দিন ব্যতীত অফিস খোলা থাকবে।
অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।

