জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মায়ের ইন্তেকালে কলেজ পরিবার শোকাহত!

Home / NEWS & EVENTS / জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মায়ের ইন্তেকালে কলেজ পরিবার শোকাহত!

জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মায়ের ইন্তেকালে কলেজ পরিবার শোকাহত!

আজ ১৫ রমযান (০১/০৬/২০১৮ইং) শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর এর ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক (এবং শিক্ষক পরিষদের প্রাক্তন সম্পাদক) জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
আজ সকালে হৃদযন্ত্রণায় আক্রান্ত হলে তাঁকে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকায় ভর্তি করা হয় এবং বিকালে তিনি ইন্তেকাল করেন। আজ রাতেই কোন এক সময়ে তাঁর শ্যামলী বাসভবন এলাকায় জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমার মৃত্যুতে সদরপুর সরকারি কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় এবং উপাধ্যক্ষ প্রফেসর সামসুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ নুরুল ইসলাম খান সহ সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কলেজ পরিবার
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।