জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মায়ের আত্মার মাগফিরাত কামনায় কলেজ মসজিদে বিশেষ দুয়া অনুষ্ঠিত।
আজ (০১/০৬/২০১৮) শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর এর ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক (এবং শিক্ষক পরিষদের প্রাক্তন সম্পাদক) জনাব মোঃ আমিনুল ইসলাম স্যারের মা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজ এশা ও তারাবীহ নামাজ শেষে সদরপুর সরকারি কলেজ মসজিদে এক বিশেষ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দুয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
