ডিগ্রী পাস (পুরাতন সিলেবাস) ফরম পূরণ বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ সালের ডিগ্রী পাস (পুরাতন সিলেবাস, ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষ) পরীক্ষার আবেদন ফরমপূরণ কার্যক্রম আগামী ০৯/০১/২০১৭ এবং ১০/০১/২০১৭ তারিখে সম্পন্ন হবে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত চলবে।
ফরমপূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যা সঙ্গে আনতে আনতে হবে:
১। মূল রেজিঃ কার্ড ও রেজিঃ কার্ডের ফটোকপি ২টি।
২। মূল প্রবেশপত্র ও প্রবেশপত্রের ফটোকপি ২টি।
৩। সদ্য তোলা ০২ (দুই) কপি রঙিন ছবি এবং
৪। বেতনাদি আদায়ের রশিদ বই।
