সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত 0 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আহবানে ১লা আগস্ট, ২০১৬ সোমবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে ’সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই বক্তব্যসহ অভিন্ন ব্যানারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সারাদেশে এর অধিভুক্ত কলেজসমূহের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্ব স্ব কলেজের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করে। সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।