একাদশ শ্রেণির ভর্তির ফলাফল প্রকাশ ও অনলাইন ভর্তির প্রক্রিয়ার বিবরণ ও বাদ পড়া আবেদনকারীদের আবেদনের সুযোগ (শিক্ষাবর্ষ: ২০১৫-১৬)
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
www.dhakaeducationboard.gov.bd
স্মারক নং- তারিখ–
ভর্তির ফলাফল প্রকাশ ও অনলাইন ভর্তি প্রক্রিয়ার বিবরণ
১. ২৫/০৬/২০১৫ তারিখে শিক্ষার্থীদের মেধা, পছন্দক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যার ভিত্তিতে ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।
২. ১ম মেধাতালিকা থেকে ভর্তির তারিখঃ ২৭/০৬/২০১৫ থেকে ৩০/০৬/২০১৫ (বিলম্ব ফি ব্যতিত)
৩. ৩০শে জুন, ২০১৫ তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি ও অন্যান্য ফি জমা সাপেক্ষে ভর্তি হবে এবং সংশ্লিষ্ট কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে নিশ্চায়ন করতে হবে। অনলাইনে নিশ্চায়নের ফলে সার্বক্ষণিক ও সার্বিকভাবে প্রতিটি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থী এবং খালি আসন সংখ্যা (গ্রুপ, শিফ্ট এবং ভার্সন ভিত্তিক) সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে।
৪. যেসকল নির্বাচিত শিক্ষার্থী পছন্দের উর্ধক্রমে কলেজ পরিবর্তন (মাইগ্রেসন) করতে ইচ্ছুক তাদেরকেও সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে ও ভর্তি হওয়ার পর ৩০/০৬/২০১৫ তারিখের মধ্যে তাদেরকে নিজ নিজAPPLICATION ID ও PASSWORD ব্যবহার করে শিক্ষার্থী নিজেই কলেজ পরিবর্তনের পছন্দের উর্ধক্রমের জন্য সম্মতি/অপশন প্রদান করবে।
৫. ১ম মেধাতালিকা শেষ হওয়ার পর যেসমস্ত শিক্ষার্থী কলেজ পরিবর্তন (মাইগ্রেসন) এর অপশন প্রদান করেছে এবং যারা এখনো কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি তাদের ফলাফল এবং কলেজসমূহের খালি আসনের ভিত্তিতে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে ০২/০৭/২০১৫ তারিখে।
৬. ২য় মেধাতালিকা এবং মাইগ্রেসন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির তারিখ: ০৪/০৭/২০১৫ ও ০৫/০৭/২০১৫ (বিলম্ব ফি-সহ)
৭. ২য় মেধাতালিকা এবং মাইগ্রেসন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পর কলেজের (গ্রুপ, শিফ্ট এবং ভার্সন ভিত্তিক) শূণ্য আসনের তালিকা অনলাইনে পাওয়া যাবে।
৮. আবেদনকৃত যেসব শিক্ষার্থী ০৫/০৭/২০১৫ তারিখের মধ্যে ভর্তি হবে না বা কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবে না তাদেরকে রিলিজস্লিপধারী হিসেবে বিবেচনা করা হবে। এ পর্যায়ে তারা বিভিন্ন খালি আসনের বিপরীতে অনলাইনে সর্বোচ্চ ৫টি কলেজের অপশন দিয়ে ০৬/০৭/২০১৫ থেকে ০৮/০৭/২০১৫ তারিখের মধ্যে আবেদন করবে। এক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না। .
৯. রিলিজস্লিপধারী প্রার্থীদের আবেদনের ফল ০৯/০৭/২০১৫ তারিখে প্রকাশ করা হবে।
১০. রিলিজস্লিপধারী প্রার্থীদেরকে ১১/০৭/২০১৫ ও ১২/০৭/২০১৫ তারিখের মধ্যে বিলম্ব ফি সহ সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে।
১১. যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইন বা এসএমএস এর মাধ্যমে আবেদন করে নাই সেইসব শিক্ষার্থী অনলাইনে বিভিন্ন কলেজের শূণ্য আসন দেখে ০৯/০৭/২০১৫ থেকে ১১/০৭/২০১৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফি প্রদানপূর্বক সর্বোচ্চ ৫টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে।
১২. নতুন আবেদনকারীদের ফলাফল ১২/০৭/২০১৫ তারিখে প্রকাশ করা হবে।
১৩. নতুন আবেদনকারীদের ভর্তির তারিখ: ১২/০৭/২০১৫ ও ১৩/০৭/২০১৫।
ডাউনলোডের জন্য…