তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৭৫) বিষয়ের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর
বিজ্ঞপ্তি
এতদ্বারা উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পরীক্ষা ২০১৬ এর পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৬/২০১৬ তারিখ হতে ১৬/০৬/২০১৬ তারিখের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৭৫) বিষয়ের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক সরবরাহকৃত হাজিরা পত্রে স্বাক্ষর গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখের মধ্যে হাজিরা পত্রে স্বাক্ষর করতে ব্যর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অনুপস্থিত বলে গণ্য করা হবে।
বিঃ দ্রঃ যারা ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৭৫) এর চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদেরকে অবশ্যই আগামী ১৩/০৬/২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিষয়টি অতীব জরুরী।
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়
অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর।

