২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির (মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান) ভর্তি বিজ্ঞপ্তি
১। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে।
২। ন্যূনতম জি.পি.এ :
বিজ্ঞান বিভাগ: ছাত্র: ২.৫০ ছাত্রী: ২.৫০
মানবিক বিভাগ : ছাত্র: ২.৫০ ছাত্রী: ৩.০০
ব্যবসায় শিক্ষা বিভাগ : ছাত্র: ২.৫০ ছাত্রী: ৩.০০
৩। বিজ্ঞান বিভাগ থেকে মানবিক/ব্যবসায় শিক্ষা, মানবিক থেকে ব্যবসায় শিক্ষা শাখায়, ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদন করা যাবে।
৪। অনলাইনে ভর্তির আবেদনের তারিখ : ০৬/০৬/২০১৫ হতে ১৮/০৬/২০১৫তারিখ পর্যন্ত।
৫। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের তারিখ : ২৫/০৬/২০১৫
৬। ভর্তির তারিখ : বিলম্ব ফি ছাড়া : ২৭/০৬/২০১৫ হতে ২৯/০৬/২০১৫ তারিখ পর্যন্ত।
৭। ক্লাস শুরু করার তারিখ : ০১/০৭/২০১৫
বিঃ দ্রঃ-
(ক) ক্লাস শুরুর প্রথম দিন থেকেই ইউনিফর্ম (কলেজের নির্ধারিত পোষাক) পরিধান করে কলেজে আসতে হবে। ইউনিফর্মের নমুনা কলেজ থেকে সংগ্রহ করা যাবে।
(খ) অনলাইনে ভর্তি ও এস.এম.এস সহ ভর্তি সংক্রান্ত সহযোগিতা/পরামর্শের জন্য কলেজ মসজিদের ইমাম ও কম্পিউটার অপারেটর জনাব মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী’র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তাঁর মোবাইল নং- ০১৭১২-৫৩৬৯৭৯