শোক সংবাদ
সদরপুর সরকারি কলেজ মসজিদের ইমাম জনাব মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এর সম্মানিত পিতা জনাব মোঃ খবীরুল হক (৭৫) বার্ধক্যজনিত কারণে গত ১৯/০৯/২০১৫ তারিখ শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) আমার সদরপুর সরকারি কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মরহুম মোঃ খবীরুল হক সদরপুর সরকারি কলেজ এর প্রতিষ্ঠাকালীন সদস্য, সদরপুর এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সদরপুর উপজেলা তাবলীগী জামাতের আমীরের দায়িত্ব পালনের পাশাপাশি বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
